২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

রাজশাহী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ আদেশ দেন। যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত হলেন- ইউএস কেমিক্যালের সত্ত্বাধিকারী উর্মি আক্তারের স্বামী দেলোয়ার হোসেন মিলন। এ ছাড়া মামলার অপর পাঁচ আসামি উর্মির শাশুড়ি দিলারা আক্তার, মামা শ্বশুর আজিজুল হক, বাড়ির দারোয়ান তসলিম ও তার স্বামী মিলনের বন্ধু টুনু ও অলি খালাস পেয়েছেন। বাদীপক্ষের আইনজীবী কামরুল মুনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ৩০ জুলাই নগরীর বসুয়া এলাকায় নিজ বাড়িতে রাজশাহী দুই সন্তানের জননী উর্মি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় উর্মির বোন আয়শা আক্তার নগরীর রাজপাড়া থানায় উর্মির স্বামী ও শাশুড়িসহ মোট ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১০ সালের ১২ জানুয়ারি পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অ্যাডভোকেট কামরুল বলেন, “১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬৪৪ ঘ.