২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ

কমিশন ও ট্যাংক লরির ভাড়া বৃদ্ধির দাবিতে রোববার থেকে খুলনার তিনটি ডিপোর জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

খুলনা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিশন ও ট্যাংক লরির ভাড়া বৃদ্ধির দাবিতে রোববার থেকে খুলনার তিনটি ডিপোর জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। শনিবার এক সভায় খুলনা বিভাগের দুইটি ব্যবসায়ী সংগঠন পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন না করার সদ্ধিান্ত নেয়। এ দুটি সংগঠন হল পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত খুলনা বিভাগে জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধেরও ঘোষণা দেওয়া হয় ওই সভায়। সভায় বক্তব্য রাখেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান, শেখ হারুন-আল-রশিদ, শেখ জাহিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন সভাপতি মীর মোকছেদ আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩২ ঘ.