চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সপ্তাহব্যাপী ভারতীয় বই মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট’র (টিআইসি) গ্যালারিতে বইয়ের দোকান ‘বাতিঘর’ এবং ‘প্রথমা’ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। সহযোগিতা করছে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন।
রোববার টিআইসির সেমিনার কক্ষে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।
বই বিমুখ নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরা এখন আর আগের মতো লাইব্রেরিতে বই পড়তে যায় না, তাদের পড়ার অভ্যাস ফিরিয়ে আনা প্রয়োজন।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভূঁইয়া ইকবার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, প্রথম আলো’র আবাসিক সম্পাদক আবুল মোমেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/এএল/২১২৫ ঘ.
bdnews24