ঠাকুরগাঁও, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দুপুরে রতœাই সীমান্ত থেকে ফারাজউদ্দিনকে (২০) ধরে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
ফারাজ বালিয়াডাঙ্গী উপজেলার বারসাই গ্রামের আইনউদ্দিনের ছেলে।
ওইদিন বিকালে এ ব্যাপারে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও ফারাজকে ফেরত দেওয়া হয়নি।
বিজিবি’র বরাত দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে তাকে ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে বিএসএফ বিজিবি’কে জানিয়েছে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম জানান, ফারাজ সম্ভবত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন।
তবে ফারাজের বাবা আইনউদ্দিনের দাবি, জমিতে সেচ দেওয়ার জন্য ফারাজ সীমান্ত এলাকায় গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪৭ ঘ.
bdnews24