২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসংস্থান সচিবকে বিসিএস একাডেমীতে বদলি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীকে বিসিএস প্রশাসন একাডেমীর মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীকে বিসিএস প্রশাসন একাডেমীর মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বদলির আদেশ জারি করে। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আগে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব ছিলেন শফিক আলম মেহেদী। মন্ত্রীর সঙ্গে মতদ্বৈততা এবং প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে গত বছরের ২২ মার্চ তাকে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুসুর রহমান এতোদিন বিসিএস প্রশাসন একাডেমীর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২০০৬ ঘ.