রাঙামাটি, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে এক অজ্ঞাত পরিচয় বাঙালি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার লংগদু ও বরকল উপজেলা সীমান্তের ইসলামপুরে এই লাশ (৩০) পাওয়া যায়।
বরকল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস হোসেন বলেন, কাপ্তাই হ্রদে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.
bdnews24