২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ট্রাভেল এজেন্সির সনদ বাতিল

ঢাকাভিত্তিক ১২টি ট্রাভেল এজেন্সির সনদপত্র বাতিল করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাভিত্তিক ১২টি ট্রাভেল এজেন্সির সনদপত্র বাতিল করেছে সরকার। এজেন্সিগুলো হল- মেসার্স আল-মতিন ট্রাভেল অ্যান্ড টুরস, মেসার্স বি এস ট্রাভেল সার্ভিসেস, মেসার্স অ্যারো স্পেস ট্রাভেলস, মেসার্স বাংলাদেশ অ্যারো ভিশন লিমিটেড, মেসার্স বিএসটিসি ট্রাভেল অ্যান্ড ট্যুরস, মেসার্স বিএস এভিয়েশন সার্ভিস, মেসার্স বিজ কনসালট্যান্ট বাংলাদেশ, মেসার্স আল হিলাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, মেসার্স বি অ্যান্ড এইচ ট্রাভেলস, মেসার্স আলভী ট্রেডিং, মেসার্স অনামিকা এয়ার ট্রাভেলস ও মেসার্স অ্যারো ওয়েজ। যথাসময়ে সনদপত্র নবায়ন না করা এবং এ জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করার পরও জবাব না দেওয়ায় ট্রাভেল এজেন্সিগুলোর সনদ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় বাতিল করেছে বলে বুধবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর আগেকার সব সনদ ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে ফেরত দিতেও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৮২০ ঘ.