ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ উপসচিবসহ ১০ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব বিপুল চন্দ্র রায়কে জাতীয় মহিলা সংস্থার পরিচালক এবং জাতীয় মহিলা সংস্থার পরিচালক প্রাণেশ রঞ্জন সূত্রধরকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন অব চিলড্রেন (ইপিসি) প্রকল্পের প্রকল্প পরিচালক বেগম আশরাফুন্নেছাকে একই দায়িত্ব পালনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‘রুরাল এমপ্লয়মেন্ট অপরচুনিটি অব পাবলিক অ্যাসেটস (রিওপা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রণব কুমার নিয়োগীকেও একই পদে দায়িত্ব পালনের জন্য ওএসডি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব আব্দুল হাইকে একই মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানকে হুইপ আসম ফিরোজের একান্ত সচিব পদে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সচিবালয় শাখায় ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব আলতাফ হোসেন শেখকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাছুদুল হককে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
ইউএনও নিয়োগের জন্য সুনামগঞ্জের ধর্মপাশার ইউএনও মোহাম্মদ কামাল হোসেনকে ঢাকা এবং নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মীর মোহাম্মদ মাহাবুবুর রহমানকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৪৮ ঘ.
bdnews24