২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন ডিজি

কৃষিবিজ্ঞানী মো. সাইদুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

গাজীপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিবিজ্ঞানী মো. সাইদুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিয়েছেন। সোমবার ধান গবেষণা ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার নতুন মহাপরিচালক এ পদে যোগ দেন। এর আগে সাইদুল ইসলাম এ প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিচালক (প্রশাসন) এবং উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এ ইনস্টিটিউটে যোগ দেন তিনি। ১৯৫৬ সালে কুষ্টিয়া জেলার কন্দরপদিয়ায় জন্ম নেওয়া সাইদুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে ১৯৮১ সালে অনার্সসহ বিএসসি, যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এমএসসি এবং মালয়শিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কয়েকটি কৃষি যন্ত্র এবং ধান প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাইদুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৫৮ ঘ.