ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর ও দক্ষিণাঞ্চলে দরিদ্রদের মাঝে প্রায় আট হাজার কম্বল বিতরণ করছে গ্রামীণফোন লি.।
স্থানীয় প্রশাসনের সহায়তায় এসব কম্বল বিতরণ করা হচ্ছে বলে গ্রামীণফোন কর্পোরেট কমিউনিকেশনস ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কম্বল বিতরণ কার্যক্রমের আওতায় খুলনার কামারখোল ও সুতারখালী এলাকায় আড়াই হাজার এবং লালমনিরহাট জেলার পাটগ্রামে আরো এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় টিএমএসএস ও স্থানীয় এনজিও কাঞ্চন সমিতির সহায়তায় কম্বল বিতরণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৭০৯ ঘ.
bdnews24