২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের সংঘর্ষে নিহত ১

নড়াইলের লোহাগড়া উপজেলার পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

নড়াইল, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলার পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। চরকরফা গ্রামে রোববার সকালের এই সংঘর্ষে আরো ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত মশিয়ার রহমান মুন্সী (৪১) চরকরফা গ্রামের মোফাজ্জেল মুন্সীর ছেলে। লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জাহিদুর রহমান রিকাত এবং রসুল সিকদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার সকাল ৯টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নিহত মশিয়ার রিকাতের সমর্থক বলে ওসি জানান। সংঘর্ষের পর ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.