২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

নতুন বছরের প্রথম দিন রোববার সকালে বন্দর নগরী চট্টগ্রামে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের প্রথম দিন রোববার সকালে বন্দর নগরী চট্টগ্রামে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নগরীর আমবাগান ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৮ টা ৩৫ মিনিট ২০ সেকেন্ডে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলো ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১৪৪ কিলোমিটার পূর্ব- দক্ষিণ পূর্ব দিকে ২৩ দশমিক ৪৬ উত্তর অক্ষাংশে ও ৯১ দশমিক ৭৪ পূর্ব দ্রাঘিমাংশে ভারতের ত্রিপুরা অঞ্চলে। তবে ভূমিকম্পটির স্থায়িত্বের বিষয়ে আমবাগান ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বা পতেঙ্গা আবাহাওয়া অফিসের কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২১৫ ঘ.