২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে ৬ শিশু উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বৃহস্পতিবার ভোরে ছয়টি শিশুকে উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

বেনাপোল (যশোর), সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বৃহস্পতিবার ভোরে ছয়টি শিশুকে উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবি। শিশুগুলোকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের পাচারের অভিযোগে মাহবুব নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার পরিদর্শক হাসান হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বেনাপোল বাসস্ট্যান্ড থেকে বুধবার সন্ধ্যায় এ শিশুদের ধরে নেয় পাচারকারীরা। পুটখালী সীমান্ত দিয়ে তাদের পাচারের সময় শিশুদের চিৎকারে বিজিবি সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। ছয়টি শিশুর বাড়িই নড়াইলের কালিয়া উপজেলার খোড়লিয়া গ্রামে। শিশুগুলো হলো- বিল্লাল মোল্লার ছেলে হিল্লোল মোল্লা (১৪), মহসিন মোল্লার ছেলে বাবুল মোল্লা (৯), আকবার মোল্লার ছেলে সুজন মোল্লা (১৪), বারু মোল্লার ছেলে সম্রাট মিয়া (১৩), হাবিব মোল্লার ছেলে নাহিদ মোল্লা (১৬) ও আলী শেখের ছেলে শাহীন শেখ (১৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩২ ঘ.