২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের পর খুনের চেষ্টা, গ্রেপ্তার ২

এক শিশুকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগে গাজীপুর সদর উপজেলায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিশুকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগে গাজীপুর সদর উপজেলায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো উপজেলার বেগমপুর গ্রামের আজিজুল ইসলাম (১৪) ও রাজশাহীর বাঘা উপজেলার উদয়নগর গ্রামের নাসিরুল ইসলাম (১২)। বেগমপুর এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত মেয়েটিকে (৬) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, বেগমপুরে (রাজশাহী মার্কেট) আওলাদের দোকানের সামনে থেকে দুপুরে ৬ বছরের মেয়েটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তারা এই দুইজন ডেকে নিয়ে যায়। এরপর পাশের আব্দুর রহিমের রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর মেয়েটিকে পাশের খতিব খামারবাড়ির উত্তরে গজারি বনে নিয়ে ব্লেড দিয়ে গলা কাটতে চাইলে মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে আসে। এ সময় ধর্ষকরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়। গ্রেপ্তার দু'জন পুলিশের কাছে হত্যা চেষ্টা ও ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.