২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নগরীর খুলশীর গরীব উল্লাহ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশীর গরীব উল্লাহ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। বুধবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি এস এম নুরুল হুদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর একটার দিকে নগরীর গরীব উল্লাহ হাউজিং সোসাইটি এলাকার ৭নং রোড়ের একটি পাঁচতলা ভবনের ছাদের টিন শেড কক্ষে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই কক্ষ থেকে একটি তিন মিটার ভি-স্যাট অ্যান্টেনা, একটি ভি-স্যাট আউট ডোর ইউনিট, একটি স্যাটেলাইট মোডেম, একটি সিসকো রাউটার, একটি ইউপিএস, তিনটি ১২ ভোল্ট ব্যাটারি (বড়), আটটি ১২ ভোল্ট ব্যাটারি (ছোট), একটি পাওয়ার সেল আইপিএস এবং বিভিন্ন ধরনের কেবলসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই কক্ষে মো. জাহাঙ্গীর আলম ওরফে ছারোয়ার নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন- বলা হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২২৪৬ ঘ.