বরিশাল/মাদারীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদী থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রিক্তা সরকার (১৭) নামের ওই ছাত্রীর লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
রিক্তা মাদারীপুরের কালকিনি উপজেলার শশীকর গ্রামের পরিমল সরকারের মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী বলেন, দুপুরে স্থানীয়রা পয়সারহাট নদীতে ভাসমান লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধারের পর বিকালে রিক্তার বাবা পরিমল সরকার লাশ সনাক্ত করেন।
পরিমল সরকারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, গত শনিবার রাতে ঘরের বাইরে শৌচাগারে গিয়ে রিক্তা নিখোঁজ হয়।
তিনি আরো বলেন, পুলিশের ধারণা অপহরণের পর তাকে ধর্ষণ করে হত্যা করা হয়।
এই ঘটনায় আগৈলঝারা থানায় মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24