মাদারীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাইকপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাজৈর থানার ওসি মো. নওশের আলী সাংবাদিকদের জানান, পাইকপাড়া ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান শাজাহান মোল্লা ও সেলিম মোল্লার সমর্থকদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই বিরোধ চলছিলো।
এর জের ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি জানিয়ে ওসি বলেন, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০০ ঘ.
bdnews24