২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার, এক জনের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে একটি কারখানায় ছয় শ্রমিককে অচেতন অবস্থায় হাসপাতালে এনেছে সহকর্মীরা। তাদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে একটি কারখানায় ছয় শ্রমিককে অচেতন অবস্থায় হাসপাতালে এনেছে সহকর্মীরা। তাদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। শ্রমিকদের অচেতন হয়ে এ মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার সকালে শ্যামপুরের 'চমক ডায়িং ফ্যাক্টরি থেকে অচেতন অবস্থায় শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সকাল ৮টার দিকে তাদের আনার পর আবু সাইদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। অসুস্থ অন্য শ্রমিকরা হলেন- জিয়াউল (১৯), বিল্লাল হোসেন (১৭), মো. ফিরোজ (১৬), হযরত আলী (২১) ও মহিদুল (১৮)। কারখানার ব্যবস্থাপক নান্নু ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, "রাতে খাওয়ার পর তারা ছয় জন ঘুমিয়ে পড়ে। সকালে কারখানায় গিয়ে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।" তাদের খাবারের সঙ্গে কিছু মেশানো হয়েছিলো কি না- তা নান্নু বলতে পারেননি। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে। প্রকৃত ঘটনাটি জানার জন্য তদন্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১২২০ ঘ.