গাইবান্ধা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক কলেজছাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, কোনো বখাটে প্রেমপ্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ওই ছাত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
নিহত রতœা আক্তার রিয়া (১৮) এর বাড়ি সদর উপজেলার খোলাবাড়ী গ্রামে। তবে তাকে হত্যা করা হয়েছে ফুলছড়ির কঞ্চিপাড়া গ্রামে। তিনি মামার বাড়িতে থেকে গাইবান্ধা সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তেন।
সোমবার রাতে রতœার গায়ে আগুন দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার বিকালে বগুড়ায় তার মৃত্যু হয়।
ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা কৌশলে ঘরে ঢুকে রতœার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
রতœার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে প্রথমে তাকে গাইবান্ধা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত জানায় চিকিৎসকরা।
ওসি জানান, এ ঘটনায় রতœার মামা এরশাদ মিয়া বাদি হয়ে থানায় মামলা করেছেন। রতœার মোবাইল এবং ঘরে পড়ে থাকা পেট্রোলের একটি বোতল জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, পরিবারের ধারণা কোনো বখাটে প্রেম নিবেদন করে সাড়া না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ কারণ অনুসন্ধান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৪ ঘ.
bdnews24