২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সুস্থ, বঙ্গভবনে ফিরেছেন

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে সোমবার দুপুরে বঙ্গবভনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে সোমবার দুপুরে বঙ্গবভনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হজমের সমস্যার কারণে গত ২৩ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রপতিকে সিএমএইচে ভর্তি করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ৮২ বছর বয়সী জিল্লুর রহমান। ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ। জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সাবেক সদস্যের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউ/১৬৪২ ঘ.