২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের রাজৈর উপজেলায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার প্রথম প্রহরে ইশিবপুর ইউনিয়নের চরমুস্তাফাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় লিটন হাওলাদারের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী বিউটিকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। বিউটি একই উপজেলার শাখারপাড় গ্রামের মোবারক শিকদারের মেয়ে। রাজৈর থানার ওসি মো. নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লিটন ও তার স্ত্রী বিউটি আক্তারের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। কলহের এক পর্যায়ে বিউটি ঘরে থাকা ধারালো দা দিয়ে লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।" লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যামামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১২ ঘ.