২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কে একটি ট্রাকের চাপায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সদর উপজেলায় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কে একটি ট্রাকের চাপায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কে সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত জাত্তু বর্মন (৩৫) সদর উপজেলার গৌরিপুর গ্রামের ফাংলু বর্মনের ছেলে। সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাত্তু ছোট খোচাবাড়ি থেকে মটর সাইকেল চালিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিলো। পথে পঞ্চগড় থেকে আসা পাথরবোঝাই দ্রুতগামী ট্রাকটি তাকে সামনের দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৩০ ঘ.