ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুর্নীতি নিয়ে রোববার ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ ভবনে দুর্নীতি নিয়ে স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে রোববার বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে কমিটির সভাপতি রাশেদ খান মেনন জানান, বিভিন্ন সময়ে পত্রিকায় মাউশির দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
"কমিটি এই বিষয়ে মাউশির মহাপরিচালকের কাছে জানতে চেয়েছে। আগামী বৈঠকে এই বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে", যোগ করেন তিনি।
টিচিং কোয়ালিটি ইমপ্র"ভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের (টিকিউআই) কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
প্রকল্পটি সুনির্দিষ্ট নিয়ম-নীতি অনুসরণ করে পরিচালনার হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কমিটির সদস্য ও হুইপ শেখ আব্দুল ওহাবকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, শাহ আলম ও কাজী ফারুক কাদের।
রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ শেখ আব্দুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, শাহ আলম, মু. জিয়াউর রহমান ও মমতাজ বেগম অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯১৩ ঘ.
bdnews24