চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার ইসমাইল কার্পেট কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী ছাত্রলীগ নেতা মাসুদ হোসেন সুমন (২৮) গুরুতর আহত হন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর তাকে প্রথমে স্থানীয় মাতৃকা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নগরীর হলিক্রিসেন্ট হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
নিহত সুমন মিরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি মিরসরাই পৌরসভার রামবাড়ি এলাকার নুর মোস্তফার ছেলে।
মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে ইসমাইল কার্পেট কারখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ঢাকামুখী ট্রাকের সঙ্গে সুমনের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে'
ওসি জানান, ইসমাইল কার্পেট কারখানার পশ্চিমেই সুমনের বাড়ি।
মিরসরাই কলেজের ছাত্রলীগ সভাপতি তৌহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন øাতক (পাস) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/২০১০ ঘ.
bdnews24