২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গুইসাপ উদ্ধার

মাগুরা শহর থেকে ছয় ফুট লম্বা একটি বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে সেটি বন সংরক্ষণ বিভাগ নদীতে ছেড়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

মাগুরা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহর থেকে ছয় ফুট লম্বা একটি বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে সেটি বন সংরক্ষণ বিভাগ নদীতে ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকার একটি ড্রেন থেকে স্থানীয়রা গুইসাপটিকে উদ্ধার করে। মাগুরা বন সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুইসাপটি নবগঙ্গা নদীর সঙ্গে যুক্ত ড্রেন দিয়ে খাবারের সন্ধানে শহরে চলে আসে। জীব-বৈচিত্র্য রক্ষায় গুইসাপ ব্যাপক ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, ছয় ফুট লম্বা এই গুইসাপটি বিলুপ্তপ্রায়। ফলে সচরাচর দেখা যায় না এদের। সাধারণত এগুলো গভীর জঙ্গলে এবং অন্ধকারে থাকে। সাধারণত বিষধর সাপ ও ক্ষতিকর পোকামাকড় এদের প্রিয় খাদ্য। শ্যামল জানান, মঙ্গলবার রাতে গুইসাপটি বন বিভাগের অফিসে এনে রাখা হয়েছিলো। স্বাস্থ্য পরীক্ষার পর বুধবার সকালে গুইসাপটি নবগঙ্গা নদীতে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৯ ঘ.