২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাংকে আগুন

চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লেগে ৭ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লেগে ৭ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। বুধবার প্রথম প্রহরে (রাত দেড়টা) আগুনের সূচনা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর শাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক কারণ থেকে আগুন লাগে। তিনি জানান, বায়েজীদ ফায়ার স্টেশনের দুুটি গাড়ি রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাংকের টাকা গোনার দুটি মেশিন, দুটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র, একটি এলসিডি মনিটর, তিনটি সিসিটিভি ক্যামেরা ও দুটি কম্পিউটার পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১১২৯ ঘ.