২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিঁয়াজ রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

কৃষকদের দাবির মুখে ১১ দিনের মাথায় পিঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 04:38 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষকদের দাবির মুখে ১১ দিনের মাথায় পিঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত সরকার। গত ৯ সেপ্টেম্বর ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পিঁয়াজের দাম বেড়ে যায়। অন্যদিকে এবার ভারতে পিঁয়াজের বাম্পার ফলন হওয়ায় সে দেশে দাম যায় কমে। রপ্তানি বন্ধ করার পরপরপই প্রতি কুইন্টাল (১০০ কেজি) পিঁয়াজের দাম ১ হাজার রুপি থেকে ধপ করে ৪০০ রুপিতে নেমে আসে, এতে বিক্ষোভ দেখায় মহারাষ্ট্রের কৃষকরা। এরপর মঙ্গলবার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা সরকারের পক্ষ থেকে বলা হয় বলে এনডিটিভি জানিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নিলেও কী পরিমাণ রপ্তানি হবে এবং তার দাম কী হবে, তার ওপর নজরদারি থাকবে সরকারের। রপ্তানির ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রতি টন পিঁয়াজের টন দাম ঠিক হয়েছে প্রতি টন ৪৭৫ রুপি। ভারতের বাণিজ্য সচিব রাহুল খুল্লার সাংবাদিকদের বলেন, "বাজার পর্যবেক্ষণ করে এ দামের পুনর্মূল্যায়ন হবে। পিঁয়াজেহর দাম কমে যাওয়ায় কৃষকদের বিক্ষোভের কথা মহারাষ্ট্র রাজ্য সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে জানিয়েছিলেন। এর পরই রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ আসে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যাবন বলেন, "এর মধ্য দিয়ে কৃষকরা সুবিচার পেয়েছে।" বাংলাদেশ পিঁয়াজের জন্য ভারতের ওপরই অনেকাংশে নির্ভরশীল। ভারত রপ্তানি বন্ধ করার পর দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়ে যায়। রপ্তানি স্বাভাবিক করতে সরকারি পর্যায়ে ভারতকে অনুরোধ জানানোর কথাও বলেছিলেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৩০ ঘ.