২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এসআই বরখাস্ত

যৌন হয়রানি সংক্রান্ত এক মামলায় আসামিদের গ্রেপ্তারে টালবাহানা করায় চাঁদপুর সদর মডেল থানার এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানি সংক্রান্ত এক মামলায় আসামিদের গ্রেপ্তারে টালবাহানা করায় চাঁদপুর সদর মডেল থানার এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসআই মো. জহিরুল ইসলামকে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরীর নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর সাংবাদিকদের জানান, স¤প্রতি উপজেলার বিষ্ণুপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে টালবাহানা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় জহিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৯ ঘ.