শরীয়তপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে কর্মসূচি পালন করেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার ২০ গ্রামের মানুষ।
সোমবার সকালে কয়েক হাজার নারী-পুরুষ জাজিরার মঙ্গলমাঝি-ছাত্তার মাদবর লঞ্চঘাটের কাছে পদ্মাপাড়ে মানববন্ধন ও গণসমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলার পূর্ব নাওডোবা, পশ্চিম নাওডোবা, পালেরচর ও বড় কান্দি ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ পদ্মা নদীর ভাঙনে মুখে ঘর-বাড়ী, ফসলি জমি ও বাপ-দাদার ভিটেমাটিসহ সর্বস্ব হারায়।
তারা বলেন, ৪ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ১০ হাজার বিঘা ফসলি জমি স¤প্রতি নদী গর্ভে বিলীন হয়েছে। তাতে প্রায় ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মায় জমি, ঘর-বাড়ি হারিয়ে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে মানবেতর জীবন যাপন করছে।
ভাঙন রোধে পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের পরিসর পাঁচ কিলোমিটার বাড়ানোর দাবি করেন তারা। পরিকল্পনায় ১২ কিলোমিটার নদী শাসনের কথা বলা হয়েছে।
মানবন্ধনের আগে সমবেতরা ওই দাবিতে গণস্বাক্ষর করে। পরবর্তীতে শরীয়তপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জাজিরার নাওডোবার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন মাদবরের সভাপতিত্বে সমাবেশে জাজিরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম নুরুল হক, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মোড়ল, জাজিরা উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. সেলিম মাদবর, শরীয়তপুর জেলা বাস মিনি বাস মালিক গ্র"পের সহ- সভাপতি আলতাফ হোসেন খানসহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠনের নেতা ও বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯২৫ ঘ.
bdnews24