২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

জামালপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রুকনাই গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতরা হলেন- গ্রামের লাল মাহমুদের স্ত্রী স্বপ্না বেগম এবং তার ছেলে সোহাগ (৩)। ইসলামপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) নুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে ঝড়ে পল্লী বিদ্যুৎ এর একটি লাইনের তার ছিঁড়ে লাল মাহমুদের বাড়ির সামনে পড়ে ছিলো। স্বপ্না ভোরে ঘুম থেকে উঠে ছেলেকে কোলে নিয়ে বাড়ির বাইরে আসেন। এ সময় রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, নিহতের পারিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৬ ঘ.