২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে যুবক খুন

নিখোঁজের দুই দিন পর ঢাকার ধামরাইয়ে একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 08:08 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

সাভার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের দুই দিন পর ঢাকার ধামরাইয়ে একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে সোহেল রানার (২৪) লাশ উদ্ধার করা হয়। তিনি ধামরাইয়ের ডাউটিয়ার এলাকার আকালী মিয়ার ছেলে। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যায় সোহেল নিখোঁজ হয়। রোববার সকালে এলাকাবাসী স্থানীয় চাঁন মিয়ার পুকুরে সোহেলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এসআই বলেন, অন্য কোথাও হত্যার পর লাশ দুবৃর্ত্তরা পুকুরে ফেলে দিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ইমাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৮ ঘ.