২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে মৃত হাতি উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি হাতির গলিত মৃতদেহ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি হাতির গলিত মৃতদেহ পাওয়া গেছে। শনিবার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি বিলে ভাসমান মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন মৃত হাতিটি উদ্ধার করে। উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সানাউল্লাহ পাটোয়ারী বলেন, পাহাড় থেকে পড়ে অথবা শিকারির হাতে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। "বন কর্মকর্তাদেরকে মৃত হাতিটির হাড়গুলো সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছি," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.