ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কোস্টগার্ডের (পূর্ব জোন) একটি টহলদল শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্নফুলী থানার ডায়মন্ড সিমেন্ট কারখানা থেকে এক হাজার ৬৯২ কেজি সুপারি আটক করেছে।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি ঘর থেকে প্রায় পৌনে সাত লাখ টাকা মূল্যের সুপারি আটক করা হয়।
অভিযানের সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে মালিক সুপারি রেখে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/২২২০ ঘ.
bdnews24