২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধাতব মুদ্রাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বংশাল থানা পুলিশ শুক্রবার রাতে একটি আবাসিক হোটেল থেকে ধাতব মুদ্রা পাচারের অভিযোগে নূর হোসেন (৩৫) নামের একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বংশাল থানা পুলিশ শুক্রবার রাতে একটি আবাসিক হোটেল থেকে ধাতব মুদ্রা পাচারের অভিযোগে নূর হোসেন (৩৫) নামের একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দশ হাজারটি এক টাকার পয়সা, ছয়শ' টাকার ৫ ও ১০ পয়সা এবং দশ হাজার ২ টাকার নোট উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে পুলিশ বাইতুস সমীর ইন্টারন্যাশনাল হোটেলের ৪০৪ কক্ষে অভিযান চালিয়ে নূর হোসেনকে গ্রেপ্তার এবং মুদ্রা উদ্ধার করে। গ্রেপ্তারের পর দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের নূর হোসেন জানিয়েছে, তার এক বন্ধুর অনুরোধে সে মুদ্রাগুলো কিনেন। তবে মূলত ভারত থেকে থ্রি পিস নিয়ে আসেন এবং এখান থেকে গামের্ন্টসের প্যান্ট ও গেঞ্জি নিয়ে যায়। কিন্তু গামের্ন্টস সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বন্ধুর পরামর্শে তিনি মুদ্রা কিনে। মাসুদুর রহমান অবশ্য জানিয়েছেন, নূর হোসেন ভারত থেকে থ্রি পিস নিয়ে আসে ঠিকই। কিন্তু বাংলাদেশ থেকে সে বরাবরই মুদ্রা নিয়ে যায়। এসব মুদ্রা দিয়ে চামচ ও বাটিসহ নিত্য ব্যবহারের সামগ্রী বানানো হয়। এ পর্যন্ত নূর হোসেন ২০ বার বাংলাদেশে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলএইচ/এসইউ/২২১৫ ঘ.