২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নগরীর বাকলিয়া থানার সৈয়দ নগর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানার সৈয়দ নগর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হারুন (৩২) ও মো. নাদিম (২৮)। দুজনই বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। শনিবার রাত আড়াইটার দিকে সৈয়দ নগর এলাকার করম আলীর বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এস এম নুরুল হুদা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হারুণ ও নাদিম একটি সিআর মামলার এজহারভুক্ত আসামি। তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এসইউ/২২০৬ঘ.