২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাশবিক নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত বাহার উদ্দিন (৩৮) ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার নোয়াই দক্ষিণভাগ এলাকার বাসিন্দা। এলাকাবাসীর বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, গত সোমবার স্কুল ছুটির পর ২য় শ্রেণীর এক ছাত্রীকে কাজ আছে বলে শ্রেণীকক্ষে আটকে রেখে পাশবিক নির্যাতন করেন বাহার উদ্দিন। মেয়েটির পরিবারের সদস্যরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দেবকে জানায়। প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষিকা রেখা বেগমকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে বিষয়টি তদন্ত করান। গত বৃহস্পতিবার তদন্ত কমিটি প্রধান শিক্ষককে ঘটনাটি সত্য বলে জানায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামকে বিষটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.