২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক আব্দুল হাইয়ের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আবদুল হাই আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আবদুল হাই আর নেই। শনিবার প্রথম প্রহরে ঢাকার পল্লবীতে নিজের বাসায় তার মৃত্যু হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল হাইয়ের বয়স হয়েছিলো ৬৭ বছর। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরিফ এনামুল কবীর শোক প্রকাশ করেছেন। আব্দুল হাই ১৯৭৬ সালে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন অবসরে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.