২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের মেয়েকে নদীতে নিক্ষেপ, বাবা আটক

চতুর্থ বিয়েতে স্ত্রীর বাধা পেয়ে মৌলভীবাজারে নিজের মেয়েকে নদীতে নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ বিয়েতে স্ত্রীর বাধা পেয়ে মৌলভীবাজারে নিজের মেয়েকে নদীতে নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। মৌলভীবাজার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে শুক্রবার বিকালে এ ঘটনায় নিখোঁজ আড়াই বছরের ফহিমা বেগমের সন্ধান এখনো মেলেনি। এলাকার লোকজন মেয়েটির বাবা ছমির মিয়াকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ছমির মিয়া তার আড়াই বছর বয়সী দ্বিতীয় সন্তান ফহিমাকে পাশের ধলাই নদীতে ফেলে দেন। এরপর তাকে আর পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা জানান, ছমির মিয়া একজন বিয়েপাগল মানুষ। তার প্রথম স্ত্রী কবিরুন বেগমের (২২) তিনটি মেয়ে রয়েছে। এরপর তিনি আরো দুই বিয়ে করেন। সম্প্রতি আবারো বিয়ের উদ্যোগ নিলে স্ত্রী কবিরুন বেগম বাধা দেন। বৃহস্পতিবার তাদের মধ্যে ঝগড়া হলে ছমির মিয়া তিন মেয়েকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় কবিরুন বেগম স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.