২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের ধাওয়ায় নদীতে ডুবে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফএর ধাওয়া খেয়ে নাগর নদীতে ঝাপিয়ে পড়ে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফএর ধাওয়া খেয়ে নাগর নদীতে ঝাপিয়ে পড়ে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত আনসারুল হক (২৬) বালিয়াডাঙ্গী উপজেলার থুকরাবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে। ঠাকুরগাঁও-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান জানান, আনসারুল ভারতে তার শ্বশুর বাড়ি থেকে কাঁটা তারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে ফিরছিলো। "এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে আনসারুল দৌঁড়ে সীমান্তবর্তী নাগর নদীতে ঝাপিয়ে পড়ে। কিন্তু প্রবল স্রোতে তিনি তলিয়ে যান।" পরে বেউরঝাড়ি সীমান্তের বিজিবি সদস্যরা ৩৮০নং পিলারের কাছে নদী থেকে তার লাশ উদ্ধার করে। বালিয়াডাঙ্গী থানার ওসি শামীম হোসেন জানান,আনসারুলের লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৮ ঘ.