২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাই থানাধীন রামগড় এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই থানাধীন রামগড় এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন। বৃহস্পতিবার দুপুরে রামগড়ের করেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক- নিরু (৩৮) ও শ্রমিক আমিন হোসেন (২৮)। নিরুর বাড়ি ফেনীর ছাগলনাইয়ার বল্লভপুর গ্রামে। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরসরাই থেকে খাগড়াছড়িগামী ট্রাকটির সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী পিকআপ ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিরু ও আমিনের মৃত্যু হয়। আহত ভ্যানের সহকারী শিপনকে (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৭৫৫ ঘ.