২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকিতে অভিযুক্ত সাঈদী

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন হয়েছে। আগামী ২৪ অক্টোবর শুরু হবে বিচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন হয়েছে। আগামী ২৪ অক্টোবর শুরু হবে বিচার। শুনানির তারিখ নয় বার পিছিয়ে বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেনের আদাললতে মামলার অভিযোগ গঠন হয়। বিচারক আগামী ২৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করেছেন। জামায়াত নেতা সাঈদীকে এদিন আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় আদালতের জিজ্ঞাসায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মাসুমা খাতুন। সাঈদীকে ২০১০ সালের ৩০ জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতেও সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১৩১ ঘ.