২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারীর চোখ নষ্টের অভিযোগে আটক চালকের জামিন নাকচ

পথচারীর চোখ উপড়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ট্যাক্সিক্যাবচালক আবুল হোসেনের জামিন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথচারীর চোখ উপড়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ট্যাক্সিক্যাবচালক আবুল হোসেনের জামিন নাকচ করেছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবুলের পক্ষে জামিনের আবেদন করা হলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম ফারুক তা নাকচ করেন। গত ৮ সেপ্টেম্বর ট্যাক্সিক্যাবচালক আবুল রাজধানীর গুলশাান থানার নর্দা এলাকায় পথচারী আব্দুর রাজ্জাককে ধাক্কা দেন। এ সময় আব্দুর রাজ্জাক দৌড়ে ট্যাক্সিক্যাবটি থামিয়ে এর প্রতিবাদ করলে চালক আবুল গাড়ির চাবি দিয়ে রাজ্জাকের চোখে খোঁচা দেন। এতে রাজ্জাকের চোখের মণি বের হয়ে এলে জনতা আবুলকে ধরে পুলিশে দেয়। আদালেেত ট্যাক্সিক্যাবচালক আবুলের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান। জামিনের আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন মো. আনোয়ারুল কবীর বাবুল, আব্দুল্লাহ আল মনসুর রিপন, আশরাফুল আলমপ্রমুখ আইনজীবী। তারা বলেন, এই চালককে জামিন দেওয়া হলে তিনি আবারো এই ধরনের কাজ করতে পারেন। তাই অভিযুক্ত আবুলের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে আটক রাখা হোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২৩৭ ঘ.