২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ গ্রন্থাগারের বাজেট বাড়ানোর প্রস্তাব

সংসদ গ্রন্থাগারের বই কেনার বাজেট বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ গ্রন্থাগারের বই কেনার বাজেট বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি। পাশপাশি সংরক্ষিত বইয়ের ক্যাটালগ ও বর্তমান জনবলের প্রশিক্ষণের পদক্ষেপ নিতে বলেছে কমিটি। বুধবার সংসদের লাইব্রেরি কমিটির এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী বৈঠকে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে 'গ্রন্থাগার বিধি' হালনাগাদকরণের উদ্দেশ্যে খসড়া উপস্থাপন করা হয় এবং সংসদ লাইব্রেরিকে আরো সমৃদ্ধ করার জন্য বাজেট বৃদ্ধির প্রস্তাব রাখা হয়। বৈঠকে লাইব্রেরির গবেষণা শাখাকে শক্তিশালী করা, সংরক্ষিত বইয়ের ক্যাটালগ ও সার্কুলেশন অটোমেশনের জন্য যুগোপযোগী সফটওয়্যার সংযোজন, ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে জনবলের প্রশিক্ষণসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/পিডি/২১৪০ ঘ.