২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বনকর্মী-'বনদস্যু' গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের রামু উপজেলায় বনবিভাগের কর্মীদের সঙ্গে গোলাগুলিতে এক 'বনদস্যু' নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় বনবিভাগের কর্মীদের সঙ্গে গোলাগুলিতে এক 'বনদস্যু' নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া এলাকায় সামাজিক বনায়নের বাগানে এই সংঘর্ষ হয়। নিহত হয়েছেন মিঠাছড়ি ইউনিয়নের রাজারকুল মইয়ের ঘোনা এলাকার কবির আহমদ। রামু থানার ওসি নজিবুল ইসলাম জানান, ২০০৪ সালে সৃজিত সামাজিক বনায়নের বাগানের প্রায় একশটি গাছ সোমবার রাতে কেটে ফেলে বনদস্যুরা। এই ঘটনা জানার পর ভোর সাড়ে ৫টার দিকে উপকারভোগী ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে বনদস্যুদের সঙ্গে গুলি বিনিময় হয়। প্রায় একঘণ্টা গোলাগুলির সময় ঘটনাস্থলে 'বনদস্যু' কবির আহমদ নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ জানান, সামাজিক বনায়নের সংরক্ষিত বনের ৮৫টি গাছ কেটে ফেলেছে বনদস্যুরা। এর জেরে বনকর্মী ও বনদস্যুর মধ্যে গোলাগুলি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.