২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পাঁচ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাবনার সাঁথিয়া পৌর জামায়াত সেক্রেটারিসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

পাবনা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাবনার সাঁথিয়া পৌর জামায়াত সেক্রেটারিসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শহরে একটি মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন সাঁথিয়া পৌর জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান বকু, মাধপুর মাদ্রাসার শিক্ষক আব্দুস শুকুর, জামাত সর্মথক আব্দুল হামিদ ও আব্দুল গণি। আরেকজনের নাম জানা যায়নি। সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ জানান, পৌর জামায়াত কার্যালয়ে একটি বৈঠক শেষে জামায়াত নেতাকর্মীরা একটি জঙ্গি মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এ সময় গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান। উপেজলা জামায়াত আমির মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.