২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ডেটোনেটর উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে তিনটি ডেটোনেটর ও ২৫০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

শেরপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে তিনটি ডেটোনেটর ও ২৫০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে বিজিবি। এছাড়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম'র (উলফা) ট্রেনিং ক্যাটালগ এবং সংযুক্ত মুক্তি বাহিনী অসম'র লিফলেট ও সনদপত্রও উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গান্ধীগাঁও গ্রামের বাহাদুর আলীর বাড়িতে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে। ঝিনাইগাতী সীমান্তের বিজিবি নকশি ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, অভিযানের সময় ওই বাড়িতে কোনো পুরুষ না থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা মালামাল ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাবিবুর রহমান বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত ৯ মে উপজেলার বাকাকুড়া গ্রাম থেকে ৯৯৫ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, ১৭ মে একই গ্রাম থেকে ৩৬৭ রাউন্ড গুলি, ২৯ জুলাই গজনী অবকাশ কেন্দ্র এলাকা থেকে ২৯০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, ২৫ অগাস্ট বড় গজনী থেকে এক হাজার ২১৯ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, ৫ সেপ্টেম্বর বাকাকুড়া থেকে রকেট লাঞ্চারের তিন রাউন্ড গোলা উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৭ ঘ.