২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

জয়পুরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চারদিন পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চারদিন পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার আক্কেলপুর উপজেলার শিয়ালা গ্রামে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। সোমবার এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বরাত দিয়ে আক্কেলপুর থানার ওসি মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, গ্রামের জাফর আলীর বাড়িতে ওই ছাত্রীর পরিবার ভাড়া থাকে। জাফরের ছেলে পারভেজ (২৫) প্রায় সময়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতো। শনিবার সকালে বাড়িতে একা পেয়ে পারভেজ তাকে ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার কথা বলে মামলা করা থেকে ছাত্রীর পরিবারকে বিরত রাখে। কিন্তু কালক্ষেপণের বিষয়টি বুঝতে পেরে ছাত্রীর বাবা মামলা করেন। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মঙ্গলবার বিকালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, অভিযুক্ত পারভেজ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪২ ঘ.