২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আবার গুলি উদ্ধার

শরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্ত এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে ২৫০ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

শেরপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্ত এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে ২৫০ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী সীমান্ত এলাকার গান্ধীগাঁও গ্রাম থেকে গুলিগুলো উদ্ধার করা হয় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝিনাইগাতী সীমান্তের বিজিবি নকশী ক্যাম্পের হাবিলদার নজরল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে গান্ধীগাঁও গ্রামের বাহাদুরের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। রান্নাঘরের তুষের বস্তার মধ্যে প্লাস্টিকের ব্যাগে বাঁধা অবস্থায় গুলিগুলো লুকানো ছিলো। অভিযানের সময় ওই বাড়ির কোনো পুরুষ সদস্য ছিলো না বলে জানান তিনি। এ নিয়ে গত কয়েক মাসে চার দফায় একই উপজেলা থেকে বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার হলো। এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর ঝিনাইগাতী সীমান্ত এলাকার একটি জঙ্গলের ভেতরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় মাটিতে পুঁতে রাখা পরিত্যক্ত তিনটি ট্যাঙ্ক বিধ্বংসী ৪০ মিলিমিটার রকেট লাঞ্চারের তিনটি গোলা উদ্ধার করে র‌্যাব ১২ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১৫ ঘ.