২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই জনের ১৭ বছর করে সাজা

অস্ত্র মামলায় দুই ব্যক্তিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় দুই ব্যক্তিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার দুপুরে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত রবি মোহন তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ হোসেন দুইজনই জামিন নেওয়ার পর থেকে পলাতক আছেন। অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর করে তাদের সাজা দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পিপি নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় এসেছে। ২০০৪ সালের ৪ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পূর্ব নিশ্চিন্তাপুর গ্রামের মোহাম্মদ হোসেনের বাড়ির নিচতলার মাটি খুঁড়ে দুটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ২০০৪ সালের ৬ জুলাই এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল এবং একই বছরের ১৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪২ ঘ.