বরিশাল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের একটি আদালত।
এছাড়া দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাসের সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার জেলা ও দায়রা জজ একেএম সলিমউল্লাহ এ রায় দেন। এ সময় মামলার দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দ-িত মো. পলাশ খান (২৫) বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সান্তনা বেগমকে খালাস দেওয়া হয়েছে। সান্তনা একই বাড়ির কুয়েত প্রবাসী নূর ইসলাম খানের স্ত্রী।
মামলার নথি থেকে জানা যায়, সান্তনা বেগমের সঙ্গে একই বাড়ির পলাশ খানের অনৈতিক সম্পর্ক ছিল। ২০০৮ সালের ঈদ-উল-আযহার সময় একদিন তাদের অসামাজিক মেলামেশার সময় দেখে ফেলেন তাদের বাড়িরই সোহেল খান (২৪)।
বিষয়টি সোহেল খান জানিয়ে দেবে বলায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
২০০৮ সালের ৩১ ডিসেম্বর সোহেল নিখোঁজ হন।
এর চারদিন পর (২০০৯ সালের ৩ জানুয়ারি) সোহেলের মা মমতাজ বেগম বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাতে সোহেল নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করা হয়।
একইদিন বাড়ির পিছনের বাগানে সোহেলের লাশ পাওয়া যায়।
এই ঘটনায় জড়িত সন্দেহে পলাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দা দিয়ে কুপিয়ে সোহেলকে হত্যা করার কথা স্বীকার করেন।
ডায়েরি করার দিনই সোহেলের মা মমতাজ বেগম বাদী হয়ে পলাশ ও সান্তনা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24